সার্ভিস পলিসি (প্রোপার্টি ডেভেলপমেন্ট, ব্রোকারেজ ও মার্কেটিং কনসালটেন্সি)
১. ভূমিকা
আমরা একটি পেশাদার রিয়েল এস্টেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান, ২০১৮ সাল থেকে আমরা বিভিন্ন ফলপ্রসূ সেবা প্রদান করে আসছি।
আমরা প্রোপার্টি ডেভেলপমেন্ট, ক্রয়-বিক্রয় (ব্রোকারেজ) এবং ডিজিটাল মার্কেটিং কনসালটেন্সি সেবা প্রদান করে থাকি।
আমাদের লক্ষ্য হলো স্বচ্ছতা, নির্ভরযোগ্যতা এবং ফলাফলভিত্তিক সেবার মাধ্যমে ক্লায়েন্টদের সর্বোচ্চ মানের অভিজ্ঞতা নিশ্চিত করা, যা দেশীয় ও আন্তর্জাতিক মানদণ্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ।
২. সেবার পরিধি
আমরা ডেভেলপার হিসেবে বিভিন্ন ধরণের নির্মাণ ও উন্নয়নমূলক সেবা প্রদান করি, যেমন:
জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে ডেভেলপমেন্ট প্ল্যানিং
রেসিডেনশিয়াল ও কমার্শিয়াল ভবন নির্মাণে পরামর্শ ও বাস্তবায়ন
ক্লায়েন্টের নিজস্ব অর্থায়নে নিজস্ব ভবন নির্মাণে পূর্ণাঙ্গ গাইডলাইন ও তত্ত্বাবধান
ল্যান্ড শেয়ার/গ্রুপ কনস্ট্রাকশন মেথডে (একাধিক জমির মালিক একত্রে ভবন নির্মাণ) পরিকল্পনা, সমন্বয় ও বাস্তবায়ন সেবা
ডিজাইন, লেআউট, স্ট্রাকচারাল পরিকল্পনা ও নির্মাণ ব্যবস্থাপনা সহযোগিতা
সম্পত্তি ক্রয় ও বিক্রয়ে পূর্ণাঙ্গ সহায়তা
ক্রেতা ও বিক্রেতার মধ্যে কার্যকর সংযোগ স্থাপন
বাস্তবসম্মত মূল্য নির্ধারণে পরামর্শ
পেশাদার দর-কষাকষি (Negotiation) পরিচালনা
লেনদেন সম্পন্ন (Closing) পর্যন্ত সার্বিক সহযোগিতা
প্রোপার্টি ভিত্তিক আধুনিক ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি
সোশ্যাল মিডিয়া বিজ্ঞাপন (Facebook, Instagram ইত্যাদি)
টার্গেটেড লিড জেনারেশন ক্যাম্পেইন
কনটেন্ট ডেভেলপমেন্ট ও ভিজ্যুয়াল প্রোমোশন
নির্দিষ্ট ক্রেতা শ্রেণি (Target Audience) নির্ধারণ ও অপ্টিমাইজেশন
৩. কমিশন কাঠামো
আমাদের ব্রোকারেজ সেবা সম্পূর্ণ কমিশন ভিত্তিক এবং শুধুমাত্র সফলভাবে লেনদেন সম্পন্ন হলে প্রযোজ্য হবে।
কমিশন হার: কমপক্ষে ৩ % (মোট সম্পত্তির মূল্যের উপর)
(অথবা নির্ধারিত ফিক্সড সর্বনিম্ন পরিমাণ: BDT ২ লাখ টাকা)
এই চার্য রেডি নতুন অথবা পুরাতন ব্যাক্তিগত প্রোপার্টি ডিলিংসের ক্ষেত্রে প্রযোজ্য
নোট: কমিশন চার্য প্রোপার্টির ভ্যালুর উপর নির্ভর করবে
সার্ভিস ফি: BDT সর্বনিম্ন ৩৫ হাজার টাকা প্রতিমাস
বিজ্ঞাপন বাজেট মাসে সর্বনিম্ন (ক্লায়েন্ট প্রদান করবে): USD 150$ অর্থাৎ ডেইলি ৫ ডলার করে মিনিমাম।
✅ এই চার্য বিভিন্ন চলমান প্রজেক্ট অর্থাৎ কর্পোরেট কোম্পানী কিংবা অন্যান্য লং-টার্ম প্রজেক্টের জন্য।
(বিঃদ্রঃ বিজ্ঞাপন ব্যয় সার্ভিস চার্জের অন্তর্ভুক্ত নয়)
৪. কাজের প্রক্রিয়া
আমাদের কাজের শুরুতেই আমরা ক্লায়েন্টের প্রোপার্টি সরাসরি পরিদর্শন (Physical Visit) করি এবং এর আশেপাশের নাগরিক সুবিধা (যেমন: রাস্তা, পরিবহন, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, বাণিজ্যিক পরিবেশ ইত্যাদি) সহ সার্বিক সম্ভাবনা ও সুবিধা গভীরভাবে বিশ্লেষণ করি।
এর ভিত্তিতে আমরা একটি বাস্তবভিত্তিক ও বাজার উপযোগী মূল্যায়ন (Realistic Market Valuation) প্রদান করি এবং সেই অনুযায়ী ক্লায়েন্টের সাথে পরবর্তী আলোচনা শুরু করি।
প্রয়োজন অনুযায়ী সার্ভিস এগ্রিমেন্ট স্বাক্ষর
প্রয়োজনীয় ডকুমেন্ট ও তথ্য সংগ্রহ
অগ্রিম/সার্ভিস ফি নিশ্চিতকরণ (যদি প্রযোজ্য হয়)
ডেভেলপমেন্ট প্রজেক্টের ক্ষেত্রে পরিকল্পনা ও বাস্তবায়ন রোডম্যাপ তৈরি
প্রোপার্টি লিস্টিং ও প্রচারণা
টার্গেটেড ডিজিটাল মার্কেটিং ক্যাম্পেইন পরিচালনা
সম্ভাব্য ক্রেতা/ক্লায়েন্ট লিড সংগ্রহ ও যাচাই
ক্রেতা ও বিক্রেতার সাথে নিয়মিত সমন্বয়
প্রোপার্টি ভিজিটের ব্যবস্থা
মূল্য নির্ধারণ ও দর-কষাকষিতে পেশাদার সহায়তা
চূড়ান্ত চুক্তি সম্পাদনে সহযোগিতা
কমিশন/ফি পরিশোধ
প্রয়োজনে পোস্ট-সেল সাপোর্ট প্রদান
৫. পেমেন্ট নীতিমালা
ব্রোকারেজ কমিশন শুধুমাত্র সফল লেনদেন সম্পন্ন হওয়ার পর প্রদানযোগ্য
ডেভেলপমেন্ট ও মার্কেটিং সেবার ক্ষেত্রে পেমেন্ট হতে পারে:
☐ অগ্রিম
☐ ধাপে ধাপে (Milestone Basis)
☐ আংশিক অগ্রিম + কাজ শেষে পরিশোধযোগ্য
সকল পেমেন্ট নির্ধারিত অফিসিয়াল মাধ্যমে সম্পন্ন করতে হবে
৬. ক্লায়েন্টের দায়িত্ব
সঠিক ও বৈধ সম্পত্তির তথ্য প্রদান করা
মালিকানা ও ডকুমেন্টের সত্যতা নিশ্চিত করা
এবং অবশ্যই আমাদের সাথে ব্রোকারেজ চুক্তি স্বাক্ষর করা ✅ (বাধ্যতামূলক)
উন্নয়ন/মার্কেটিং কার্যক্রমে সক্রিয় সহযোগিতা করা
নির্ধারিত সময়ে সকল ফি ও চার্জ পরিশোধ করা
৭. গোপনীয়তা (Confidentiality)
আমরা ক্লায়েন্টের সকল তথ্য, সম্পত্তির বিবরণ এবং লেনদেন সংক্রান্ত তথ্য সর্বোচ্চ গোপনীয়তার সাথে সংরক্ষণ করি, যদি না আইনগত প্রয়োজন বা ক্লায়েন্টের সম্মতি থাকে।
৮. দায়বদ্ধতার সীমাবদ্ধতা
আমরা একটি পেশাদার সেবা প্রদানকারী ও পরামর্শদাতা হিসেবে কাজ করি। চূড়ান্ত সিদ্ধান্ত, আইনি যাচাই এবং লেনদেন সম্পাদনের দায়িত্ব সংশ্লিষ্ট পক্ষগুলোর উপর বর্তায়।
৯. নীতিমালা গ্রহণযোগ্যতা
আমাদের সেবা গ্রহণের মাধ্যমে ক্লায়েন্ট এই সার্ভিস পলিসির সকল শর্তাবলীর সাথে সম্মত হয়েছেন বলে গণ্য হবে।
১০. চুক্তি সম্পাদনের জন্য তথ্য প্রদান
সেবা গ্রহনকারীর তথ্য: ______________
কোম্পানীর তথ্য: _________________
প্রোপার্টির তথ্য: __________________
ফোন: _________________________
ইমেইল: _______________________
ঠিকানা: _______________________
----
আমরা বিশ্বাস করি, একটি সফল রিয়েল এস্টেট লেনদেন শুধুমাত্র ক্রয়-বিক্রয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়—বরং এটি একটি সঠিক সিদ্ধান্ত, সঠিক পরিকল্পনা এবং সঠিক অংশীদার নির্বাচনের ফলাফল।
আমাদের পেশাদার অভিজ্ঞতা, বাস্তবভিত্তিক মূল্যায়ন, উন্নত মার্কেটিং কৌশল এবং স্বচ্ছ কাজের নীতিমালার মাধ্যমে আমরা প্রতিটি ক্লায়েন্টকে একটি নিরাপদ, লাভজনক এবং ঝামেলামুক্ত অভিজ্ঞতা প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ।
আপনি যদি আপনার সম্পত্তি বিক্রয়, ক্রয় বা উন্নয়নের ক্ষেত্রে একটি নির্ভরযোগ্য ও দক্ষ পার্টনার খুঁজে থাকেন, তাহলে আমরা আপনার সেই আস্থার জায়গাটি পূরণ করতে প্রস্তুত।
👉 আজই আমাদের সাথে যোগাযোগ করুন এবং আপনার প্রোপার্টির সর্বোচ্চ সম্ভাবনাকে বাস্তবে রূপ দিন।
আমরা শুধু একটি সেবা প্রদানকারী নই—
আমরা আপনার সফলতার অংশীদার।